আরো ২১ বীরাঙ্গনা পেলেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি

সরকার মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত হওয়া আরো ২১ জন বীরাঙ্গনাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। এই ২১ জনকে নিয়ে বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন মোট ৪৩৮ জন।

গত ২৪ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে।

যে ২১ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন তারা হলেন- নাটোরের হাফিজা বেগম, মোছা. কমেলা, নাছিমা বেগম, আকলিমা বেগম, সাহেরা, শরীফা ইসলাম, ফিরোজা বেগম, আয়েশা বেগম, মোছা. ফাতেমা, জোসনা বেগম, আছমা বেগম, রেজিয়া বেগম ও আমবিয়া বেগম, বরিশালের রোকেয়া বেগম ও বিভা রানী মজুমদার, খুলনার সন্ধ্যা রানী বিশ্বাস ও অঞ্জনা বালা বিশ্বাস, পাবনার আনোয়ারা বেগম ও বিলকিস বানু, কুমিল্লার তাহেরা বেগম এবং নওগাঁর বদরুন নেছা।

প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন এই ২১ জন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা।

বার্তাবাজার/কা.হা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর