অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ ৯ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ প্রদান আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর পাশাপাশি দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকা নাগরিকদের দ্রুত টিকা প্রদানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘ইতোমধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের কার্ড প্রদর্শনপূর্বক প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ প্রদান করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করে তথ্য হালনাগাদ করতে হবে।’

কোনো বাড়ি পরিদর্শনের সময় এইচআই, এএইচআই, স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারীরা দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়া ব্যক্তিদের টিকা প্রদানের কথা জানাবেন এবং দ্রুত টিকা প্রদানে উৎসাহিত করবেন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, সরবরাহকৃত টিকা থেকে দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজ প্রদান করতে হবে এবং ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রথম ডোজের টিকা প্রদান শেষ করতে হবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর