আফগানে আটকেপড়া সেই ৬ বাংলাদেশি দেশে ফিরলেন

আফগানিস্তানের রাজধানী বিমান বন্দর কাবুল থেকে উদ্ধার হয়েছেনে ১২ বাংলাদেশি। সেখান থেকে ৬ জন দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১১টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছেন তারা। দুপুরে দেশে ফেরার উদ্দেশে কাতারের দোহা থেকে প্রথমে দুবাই পৌঁছান। এরপরে দুবাই থেকে ইকে ৫৮৪ ফ্লাইটে দেশে এসেছেন তার।

দেশে ফেরত সেই ৬ জন হলেন— মোহাম্মদ নজরুল ইসলাম, রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।

আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এ ছয়জন বাংলাদেশি। এর আগে তারা কাবুল বিমান বন্দর থেকে দোহায় ফিরে মার্কিন সামরিকঘাঁটিতে ছিলেন।

বাংলাদেশি ইঞ্জিনিয়ার রাজিব বিন ইসলাম আফগানিস্তানের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন। দেশে ফেরার আগে তিনি শুক্রবার কাবুল থেকে টেলিফোনে বাংলাদেশী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে ছিলেন।

তিনি জানিয়েছিলেন, ‘কাবুল বিমানবন্দরের ভেতরে ঢুকতে বৃহস্পতিবার ৬/৭ বার চেষ্টা চালিয়েও সফল হননি। মার্কিন বাহিনী ও তালেবানের উভয়ের অনুমতি ছাড়া কেউ সেফ প্যাসেজ পাচ্ছেন না । তাই সেফ প্যাসেজের অপেক্ষায় ছিলেন।’

ইঞ্জিনিয়ার রাজিব জানান, তালেবান নিয়ন্ত্রিত কাবুলের বর্তমান রিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। গাড়ি চলছে । দোকানপাট খুলেছে। রাস্তায় তালেবানের টহল আছে। ভয়ভীতি ধীরে ধীরে কেটে যাচ্ছে মানুষের।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর