শ্রেণিকক্ষে পাঠদান প্রদানের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ

শ্রেণিকক্ষে পুনরায় পাঠদান প্রদানের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। এ নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ‘করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বাড়তির দিকে থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রাথমিক ও কিন্টারগার্টেনের ছুটিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটি।

আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে পাঠদান বন্ধ থাকবে করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য।

নির্দেশনায় শ্রেণিকক্ষে পুনরায় পাঠদান প্রদানের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর