বয়োজ্যেষ্ঠ নাগরিক ও শিক্ষার্থীদের আগে টিকা দেওয়ার নির্দেশ

স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনার টিকা প্রদানের জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনায় দেশে নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস প্রদান করে দ্রুত টিকা প্রদানে কথা বলা হয়।

এছাড়াও নিবন্ধিত গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের এসএমএস ছাড়াই (ওয়াক ইন ভিত্তিতে) টিকা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে। তবে তারা রেজিস্ট্রেশন করা নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ রেতে পারবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গর্ভবতী নারীদের টিকা দেওয়ার আগে অবশ্যই (গর্ভধারণের প্রমাণস্বরূপ) অ্যান্টিনেটাল চেকআপ (এএনসি) কার্ড/ বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রদর্শন করতে হবে এবং তাদের জন্য নির্ধারিত সম্মতিপত্র স্বাক্ষর করতে হবে।

মঙ্গলবার (৩১ আগস্ট) কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত বিবৃতিতে এ জরুরি নির্দেশনা জারি হয়।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর