চট্টগ্রামে চাঁদাবাজ চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (৩১ আগস্ট) নগরীর চাঁন্দগাঁও থানা এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের দুই সদস্য মোঃ আজাদ (৩৫) ও মোঃ আব্দুলমান্নান (৫৫) নামে ২ জনকে চাঁদাবাজির অর্থসহ আটক করার কথা জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আমিন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আমিন জানান, চান্দগাঁও এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত বিভিন্ন গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনের চালকদের নিকট অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের নিকট হতে অন্যান্য সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/ বার্তা বাজার/টি