নওগাঁর ধামইরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালনের শেষ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় টিএনটি মোড়ে বাংলাদেশ ছাত্রলীগ ধামইরহাট পৌর শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরমের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, সেচ্ছাসেবকলীগ সভাপতি মো. সাবুবুর রহমান সাবু, সাধারণ সম্পাদক এসএম জাবেদ নওরোজ আলমগীর।
এছাড়াও ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইন, সাধরণ সম্পাদক আহসান হাবীব পান্নু, সহ-সভাপতি নুর আলম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজুয়ান আলম/বার্তা বাজার/টি