সিরাজগঞ্জে শিশু হত্যার মামলায় সৎ দাদির মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শিশু রিফাত হোসেন হত্যার মামলায় সৎ দাদি কুলসুম খাতুন রত্নাকে (৩২) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুরিয়া গ্রামের মজিবুর শেখের স্ত্রী।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দিয়েছেন। ওই আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৮ সালের ১৭ জুন দুপুরের খাবার পর সৎ দাদি কুলসুম স্বামীসহ নাতি রিফাতকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর রিফাত ঘুম থেকে ওঠে বাড়ির বাইরে খেলতে যায়।

এ সময় তার সৎ দাদি কুলসুম বাড়ির পাশের জনৈক ছাত্তারের পাটক্ষেতের ভেতরে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। একই গ্রামের সাইদুল ইসলামের (৩২) সাথে সৎ দাদির অবৈধ সম্পর্ক ও জমিজমা বিরোধের জের ধরে ওই শিশুকে হত্যা করা হয়।

এ ব্যাপারে নিহত রিফাতের (৭) বাবা চান মিয়া বাদী হয়ে সৎ দাদি কুলসুমসহ সাইদুলকে আসামি করে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে ওই ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশীট দাখিল করেন।

এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত সৎ দাদিকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন এবং আদালত আসামী সাইদুলকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন।

এম এ মালেক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর