অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে শোক দিবস পালিত
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়াস্থ অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সংগঠনের কার্যালয়ের এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
সভায় সভাপতিত্ব করেন অধিনায়ক আকবর হোসেন মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গশেশপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী মণ্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সর্দার, শ্যামাপদ অধিকারী, ইউপি সদস্য ওহিদুল ইসলাম, রিপন রাফি প্রমুখ ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট, ২১ আগস্টসহ সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল কাদের।
তাছিন জামান/বার্তা বাজার/টি