‘জিয়ার কবর সরানো নিয়ে এ মুহূর্তে সরকারের কোনো সিদ্ধান্ত নেই’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন জিয়াউর রহমানের কবর সরানো নিয়ে এই মুহূর্তে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।
মঙ্গলবার (৩১ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ১৫ আগস্টে কেক কাটা হলো প্রতিহিংসার রাজনীতি। এদেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছে বিএনপি।
বার্তা বাজার/এসবি