আবারও ড্রোন হামলা হলো সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম প্রদেশের আভা বিমানবন্দরে। এই ড্রোন হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। সেই সাথে যাত্রীবাহী একটি বিমান ধ্বংস হয়েছে।
সৌদির ওই বিমানবন্দরে গত ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার ড্রোন হামলা হয়েছে। তবে এখনও পর্যন্ত হামলার দায় নেয়নি কোনো সংগঠন।
মঙ্গলবার (৩১ আগস্ট) দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের হুথি ও সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠনের মধ্যে বেশ কয়েক বছর ধরে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের ফলেই এই হামলা কি না তা এখনও জানা যায়নি।
সৌদি সেনাবাহিনী জানিয়েছে, ‘ড্রোনটিকে আগেই চিহ্নিত করেছিল তারা। নইলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।
বার্তা বাজার/এসবি