৬ বছর ধরে মৃত থেকে জীবিত হওয়া জন্য ঘুরছেন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই ব্যক্তি বেঁচে থাকার পরও ভোটার তালিকায় তাদেরকে মৃত দেখানোর ফলে হয়রানীর শিকার হচ্ছেন। এতে তাদের সন্তানদের স্কুলে ভর্তি, করোনার টিকা গ্রহণসহ সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন।

জানা যায়, উপজেলা রাজিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্বল্পচরপাড়া গ্রামের জসিম উদিনের পুত্র মোফাজ্জল হোসেন ২০১৩ সালে ভোটার হন। এবং উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানপাড়া মলামারী গ্রামের মৃত আবু সাঈদের পুত্র শিপন মিয়া ২০০৮ সালে ভোটার হয়ে তারা জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড সংগ্রহ করেন্। ২০১৫ সালের ভোটার তালিকায় ওই দু’ব্যক্তিকে মৃত দেখানো হয়। এর পর থেকে আইডি কার্ডে মৃত থেকে জীবিত হওয়ার জন্য ঘরছেন।

এতে তারা কোন নির্বাচনে ভোট দিতেও পারেননি। এবং সন্তানদের জন্ম নিবন্ধন, বিদ্যালয়ে ভর্তি, ভিজিএফ, ভিজিডি, করোনার টিকাসহ কোন প্রকার সরকারি সুবিধা তারা পায়নি। ভোটার তালিকায় কর্তনকৃত নাম অর্ন্তভূক্ত করার জন্যে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন অফিসারকে লিখিত আবেদন করার ৬মাস পরও এর প্রতিকার পায়নি তারা।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুল হক জানান, তালিকায় তাদের জীবিত করতে হবে। তারা লিখিত আবেদন পেয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

আরিফুল হক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর