নরসিংদীতে ৩০ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার
নরসিংদীতে ১৮ টি সাজা পরোয়ানাসহ ৩০ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার ( ৩১ আগস্ট ) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামীরা হলো নরসিংদী সদর থানার ব্রাক্ষন্দী এলাকার মাহমুদুল হাসান মাদানির ছেলে মানসুর (৩২ ) মাসুদুর রহমান নুর বিন মাসুদ ( ৩৭ )।
তাদের বিরুদ্ধে ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নরসিংদী মডেল থানায় বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও অর্থদন্ড সম্বলিত ১৮টি সাজা গ্রেফতারী পরোয়ানা এবং ১২টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী ছিল।
দীর্ঘদিন যাবৎ নরসিংদী মডেল থানার একাধিক দল আসামীদ্বয়কে গ্রেফতারের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় পুলিশ তাদের বর্তমান অবস্থান উদঘাটন করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন যাবত ঢাকায় আত্মগোপন করে ছিল।
তারা দুই সহোদর দীর্ঘদিন যাবত ভূমি ব্যবসা ও ইমারত নির্মাণ এর আড়ালে মানুষের সাথে প্রতারনা ও অর্থ আত্মসাৎ-এ লিপ্ত ছিল। মানসুরের নামে ১০টি সাজা পরোয়ানায় মোট-০৯ বছর ০৬ মাস কারাদন্ড ও ০১ কোটি ০৩ লক্ষ টাকা অর্থ দন্ড এবং মাসুদের নামে ৮টি সাজা পরোয়ানায় মোট-০৬ বছর কারাদন্ড এবং ০১ কোটি ১০ লক্ষ টাকা অর্থদন্ড রয়েছে। এছাড়াও মানসুরের নামে ০৯টি গ্রেফতারী পরোয়ানা এবং মাসুদের নামে ০৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) ইনামুল হক সাগর আজ বিকাল ৩ টায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকতাদের এসব তথ্য জানান ।
আসামিদেরকে গ্রেফতারের ফলে নরসিংদী মডেল থানায় দীর্ঘদিনের মূলতবী ৩০টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা সম্ভব হলো।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি