টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ গনভোজের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য আমানুর রহমান খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন, দিঘর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন,৩নং জামুরিয়া ই্উপি চেয়ারম্যান ইকলাখ হোসেন খান শামীম,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা কৃষকলীগের আহবায়ক অ্যাডভোকেট একেএম শফকিুল ইসলাম চৌধুরী দুলাল,উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন বাবু, উপজেলা যুবলীগের সদস্য জুলফিকার ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার প্রমুখ।
উত্তম আর্য্য/বার্তা বাজার/টি