জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল-সমাবেশ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে মিছিল ও সমাবেশ করেছে ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের।
মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় জয়পুরহাট জেলা শহরের চিনিকল সড়ক থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে পাঁচুরমোড়ে শেষ হয়। এরপরে সেখানে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে সংগঠনের নেতা কর্মীরা।
সমাজতান্ত্রিক ক্ষেতমুজুর ও কৃষক ফ্রন্টের জেলা সদস্য উৎপল দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ পারভেজ, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক এম,এ রশিদ, ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, কৃষক ফ্রন্টের সদস্য সুন্দরী ওঁরা প্রমুখ।
বক্তারা বলেন, করোনা মহামারীতে মানুষের জীবন বাঁচানোর সংগ্রাম বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এর মধ্য মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির ফলে মরার উপর খাঁর ঘা।
রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/এসবি