মাগুরায় আগস্ট স্মরণে পৌর আ.লীগের আলোচনা সভা

জাতীয় শোক দিবস এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মাগুরায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে পৌর আ.লীগের সভাপতি বাকী ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।

পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুলের সঞ্চালনায় এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু,জেলা আ.লীগের সহ – সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শোকাবহ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ এবং শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

তাছিন জামান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর