ডিমলায় শতভাগ স্কাউটস্ উদ্যাপন

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ স্কাউটস্ ডিমলা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট গঠন নিশ্চিত হওয়ায় শতভাগ স্কাউটস্ উদ্যাপন।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ডিমলা উপজেলা বাংলাদেশ স্কাউটস্ এর আয়োজনে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের আফতাব উদ্দিন সরকার মিলনায়তনে শতভাগ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

নীলফামারী জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস্ নীলফামারী জেলার সভাপতি হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস্ ডিমলা উপজেলার সভাপতি জয়শ্রী রানী রায়, কমিশনার শিব শেখর সরকার লিটন, সম্পাদক প্রশান্ত কুমার দত্ত কৃষ্ণ, বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর অঞ্চলের ডিডি আব্দুর রশিদ, দিনাজপুর অ লের সম্পাদক আবু ছাঈদ, নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমুখ।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর