ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রস্ততি সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি : স্বাধীনতা সংগ্রামের নবম সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে সাতক্ষীরা দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে মরহুমের নিজস্ব বাসভবনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় যথাযথ মর্যাদায় আগামী ২৩ শে জুলাই মরহুমের মাজার প্রাঙ্গণে ২৬ তম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে ২১ ও ২২শে জুলাই দিনভোর মাইকিং করে প্রচার প্রচারণা, রাত ব্যাপী কুরআন খতম এবং ২৩ শে জুলাই সকাল হতে মিলাদ, আলোচনাসভা ও
তাবারোক বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান গদাই, মোঃ আফছার আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামালউদ্দিন, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর