ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড পরীক্ষা। আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
গত ২৪ আগস্ট বাংলাদেশে এসেছে কিউইরা। এরপর কোয়ারেন্টাইন শেষে অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিয়েছে তারা। বাংলাদেশেও অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে। এবার মূল লড়াইয়ে নামবে দুইদল।
বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে প্রথম ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
সিরিজের সবগুলো ম্যাচ বাংলাদেশি দর্শকরা টি-স্পোর্টস ও গাজী টিভির পর্দায় দেখতে পারবেন। এছাড়াও সিরিজের সবগুলো ম্যাচ টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল ও র্যাবিটহোলে দেখা যাবে।
বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত,নুরুল হাসান সোহান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, রুবেল হোসেন,মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।
বার্তা বাজার/নব