চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে এনএসআই টিম। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১ টার দিকে এনএসআই বিমানবন্দর টিম এসব সিগারেট জব্দ করে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে থেকে বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে আসা চট্টগ্রামের লোহাগাড়ার আনিসুল ইসলামের ব্যাগেজে তল্লাশি চালিয়ে বিদেশি সিগারেট জব্দ করা হয়।

উদ্ধারকৃত সিগারেট, ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

উদ্ধার করা সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর