একদিনের ব্যবধানে খুলনাজুড়ে করোনায় মৃত্যু তিনগুণ বেড়েছে

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৪৮ জনের।

গতকাল সোমবার (৩০ আগস্ট) এ বিভাগে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ২৭১ জনের।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সাতজন, যশোরে চারজন, খুলনায় একজন, মাগুরায় একজন ও ঝিনাইদহে একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এ বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৮৯৯ জনের। এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৮ জন। মোট সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৩৯৪ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর