আফগানিস্তান ছাড়লো আমেরিকা, পূর্ণ স্বাধীনতা ঘোষণা তালেবানের

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছাড়লো মার্কিন সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে ২০ বছরে ধরে দেশটিতে আমেরিকার চালানো যুদ্ধ শেষ হলো। মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছে তালেবান।

সোমবার (৩০ আগস্ট) মার্কিন সেনা সর্বশেষ ফ্লাইটটি কাবুল ছাড়ে। ২০০১ সালে ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে সামরিক অভিযানে যায় আমেরিকা।

তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে সেখানে নিজেদের উপস্থিতি অব্যাহত রাখে আমেরিকা। যদিও আজ (মঙ্গলবার) এ মিশন শেষ হওয়ার কথা ছিল। একদিন আগেই সব মার্কিন সেনা আফগানিস্তান ছেড়েছে।

এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটল। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছেড়েছে এবং আমাদের দেশ তার পূর্ণ স্বাধীনতা লাভ করেছে।

মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর কাবুল বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। কাবুল বিমানবন্দরে প্রবেশ করে যুদ্ধ জয়ের আনন্দে তাদের উল্লাস করতে দেখা যায়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর