করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে সাতজন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।
করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৭২) ও গৌরাঙ্গ (৭০)। আর উপসর্গ নিয়ে ময়মনসিংহ গৌরীপুর উপজেলার আক্তার উদ্দিন (৮০), ভালুকা উপজেলার আসমা আক্তার (৪২), জামালপুর ইসলামপুর উপজেলার মমতা বেগম (৫৫) এবং সরিষাবাড়ি উপজেলার আবুল হোসেন (৬৫) নেত্রকোনা কেন্দুয়া উপজেলার পান্না আক্তার (৪০) মারা গেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। হাসপাতালের আইসিইউতে ১২ জনসহ চিকিৎসাধীন রয়েছেন ১৭৫ জন।
বার্তা বাজার/নব