আফগানের বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরছেন আজ

আগামীকাল মঙ্গলবার ( ৩১ আগস্ট) দেশে ফিরছেন আফগানে আটকে পড়া ১৫ জন বাংলাদেশি নাগরিক।

জানা গেছে, কাবুল বিমামবন্দর থেকে এসব নাগরিক বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। দোহা থেকে মঙ্গলবার তারা বাংলাদেশে ফিরবেন।

আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম সোমবার রাতে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আফগানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছেন। আর শনিবার আরো ৬ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এর আগে কাবুল থেকে ৩ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন।

এদিকে, ব্র্যাকের ৩ জন কর্মী এখনো আফগানিস্তানে অবস্থান করছেন। আর তিন জন কর্মী গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর