পটুয়াখালীর বাউফলে পিতা পুত্র একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি সাংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফল প্রেস ক্লাবে পুত্রের বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন পিতা মোসলেম উদ্দিন মৃধা ও মা ফজিলত বেগম।
একই দিন বিকালে ৩টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাউফল শাখা কার্যালয়ে জোর পূর্বক জমি দখল ও মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ সাংবাদ সম্মেলন করেন ছেলে মো. মনিরুল ইসলাম শাহিন। শাহিন উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন মৃধার ছেলে।
মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে সাংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম শাহিন বলেন,‘ তিনি তাঁর দাদা মৃত রুস্তম আলীর কাছ থেকে ১৩৫ শতাংশ জমি ক্রয় করেন। সেই সম্পত্তি ছোট ভাই জুয়েল তাঁর নামে লিখে দিতে চাপ প্রয়োগ করেন মা-বাবা ও জুয়েল। সম্পত্তি দিতে রাজি না হলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর বাবা মোসলেম উদ্দিনকে ভিকটিম সাজিয়ে পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা করেন।
তিনি আবও বলেন,‘ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমার ক্রয়কৃত সম্পত্তি ভোগদখল করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছেন। তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন।
অপরদিকে বাউফল প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলনে জিয়াউল হক জুয়েল বলেন,‘বড় ভাই শাহিন তাঁর মা বাবাকে বিভিন্ন সময় মারধর করেন। সর্বশেষ চলতি মাসের ১০ তারিখ তাঁর বাবার কাছে ১লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে শাহিন তাঁর বাবাকে মারধর করেন ও দোকানের ক্যাশ থেকে ৫৫হাজার টাকা নিয়ে যায়। এঘটনায় বাবা মোসলেম উদ্দিন বাদি হয়ে মামলা করেন। মামলায় এক সপ্তাহ জেল হাজাতে ছিলেন শাহিন। আপোষ সত্যতে অঙ্গীকার করে জামিনে বের হন। জামিনে বের হয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন,‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের পারিবারিক বিরোধ চলছে। আদালতে মামলাও চলমান। তারপরেও আইনীভাবে যা যা করনীয় তাই করবো।
এম.এ হান্নান/বার্তা বাজার/এসবি