সিনোফার্মের আরও ২০ লাখ টিকা রাতেই আসছে

চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা দেশে আসছে। সোমবার (৩০ আগস্ট) মধ্যরাতে করোনাভাইরাসের এ টিকা দেশে আসবে বলে জানা যায়।

জানা গেছে, রাত আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিনোফার্মের টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার রাত সোয়া ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

এদিকে, গত ১৯ জুন দেশে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হয়। তখন এ টিকা দেওয়া হয় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর