সিরাজদিখানে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন

মো:মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে এল. জি. এস. পি-৩ এর অর্থায়নে এলাকার দরিদ্র ও বেকার মহিলাদরে মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার রশুনিয়া ইউপি কার্যালয়ে ১০টি সেলাই মেশিন দরিদ্র ও বকোর মহিলাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রশুনিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন চোকদারের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার উপস্থতি থেকে এ সেলাই মেশিন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাদল হাওলাদার, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক ঢালী শহীদুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিরাজদিখান শাখার সভাপতি আবু সায়েম, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ ইউপি সদস্য ও মহিলা সদস্যরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর