“বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই”

বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেছেন, ১৫ আগস্টের সেই শোককে শক্তিতে পরিনত করেছি।

এখন সময় শেখ হাসিনার হাত শক্তিশালী করে স্বাধীন ভূ-খন্ডের অভুতপূর্ব উন্নয়ন করা। হচ্ছেও তাই। সমুদ্র জয়, পদ্মা সেতু, মেট্টোরেল, কর্ণফুলি টার্নেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। কি হয়নি.? উন্নয়নের এই মহাযাত্রা চলমান রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে সু-সংগঠিত করতে হবে।

মুক্তি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। আমাদেরও উচিৎ এই ধারা অব্যহত রাখতে স্ব-স্ব অবস্থান থেকে আত্মনিয়োগ করা। ৭৫-এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে কালো অধ্যায় তৈরি করা হয়েছিল। বাংলার মাটি থেকে স্বাধীনতার স্মৃতি চিহৃ মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাস্তবে সেই দিবা স্বপ্ন পূরণ হয়নি। বাংলার মানুষ তা হতে দেয়নি।

সোমবার (৩০ আগস্ট) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক শোক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্যে দেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, ঘাতকেরা বার বার সেই আগস্টেই বাঙালী জাতীকে হত্যা করতে চেয়েছে…! ২১ আগস্ট গ্রেনেড হামলায় আ’লীগের বহু নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকেই। আহতদের হাসপাতাল গুলোতে চিকিৎসা দেওয়া হয়নি। সেদিনের সেই ভয়াল হামলা থেকে শেখ হাসিনা রক্ষা পেয়েছিলেন। শেখ হাসিনার হাত ধরে স্বাধীন বাংলা এখন আপন ঠিকানায় পৌঁছেছে। এই দেশে আর কোনো জঙ্গিবাদের কার্যক্রম চলতে দেওয়া হবেনা।

সভার সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান। অন্যন্যদের মধ্যে সভায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব প্রমূখ।

শোক সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম মোল্লা, রবিউল করিম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রাজকুমার কাশি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মান্নান খলিফা, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খলিফা, গুরুদাসপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ, প্রভাষক নাসরিন সুলতানা রুমা, এমপি পুত্র আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাশিষ কবীর, পৌর ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাকলাইন শুভ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর