রাজৈরে খাদ্য সামগ্রী বিতরণ

মাদারীপুরের রাজৈরে কর্মরত অসচ্ছল আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ বিতরণী কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান।

মুজিব বর্ষ উপলক্ষে জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এগুলো বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) ফেরদৌসী আক্তার, উপজেলা প্রশিক্ষক আব্দুল্লাহ শিকদারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর