নাবালককে বিয়ে করে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ওই নাবালকের মায়ের এ অভিযোগ করেন। পরে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত তরুণীর বয়স ১৯ বছর। ভারতের তামিলনাড়ুরতে এ ঘটনা ঘটেছে।
দেশটির প্রথম সারির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় বসবাস করেন অভিযুক্ত তরুণী। তিনি ওই শহরের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। সেখানে যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ওই কিশোরের।
গত এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বৃহস্পতিবার তারা পালিয়ে বিয়ে করে। শনিবার তারা কোয়েম্বাটুরে ফিরে আসে। এরপর ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করে। এর মধ্যেই ওই কিশোরের মা পুলিশে অভিযোগ করেন।
ওই কিশোরের মায়ের অভিযোগে বলা হয়েছে, ওই তরুণী তার ছেলেকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে গেছেন। এরপর বিয়ের নাম করে যৌন নির্যাতন করেছেন। এরপরই পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনে মামলা নেয় পুলিশ।
বিষয়টি জানতে পেরে অভিযুক্ত তরুণী ওই নাবালককে নিয়ে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন। এরপর তরুণীকে গ্রেফতার করে পুলিশ। এখন চলছে তদন্ত।
বার্তা বাজার/এসবি