আমেরিকা বেআইনিভাবে মানুষ হত্যা করছে দাবী তালেবানের

আফগানের কাবুলে মার্কিন ড্রোন হামলাকে অবৈধ ও বেআইনি হিসেবে ঘোষণা করেছে তালেবান গোষ্ঠী। রোববার কাবুলে মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ৬ শিশুসহ নিহত ৯ নিহত হয়েছেন।

সোমবার (৩০ আগস্ট) তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ওই হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ভিন্ন দেশের ভূখণ্ডে এ ধরনের হামলা পুরোপুরি অবৈধ ও বেআইনি।’

জবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, ‘আমেরিকা হুমকির বিষয়টি আমাদেরকে অবহিত করতে পারত। নির্বিচারে এভাবে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করা তাদের উচিৎ হয়নি।’

আফগানের রাজধানী কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বাড়ির ওপর ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য এই ড্রোন হামলা চালানো হয়েছিল।

হামলায় নিহত এক ব্যক্তির ভাই বলেছেন, ‘তারা কেউ আইএসের সদস্য নন। যেখানে হামলা চালানো হয়েছে, সেটা একটি বাড়ি। সেখানে তার ভাই পরিবার নিয়ে থাকত।’

এছাড়া এই হামলার প্রত্যক্ষদর্শীরা বলেছেন,‘হামলায় বাড়িতে আগুন ধরে গিয়েছিল। প্রতিবেশীরা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেছেন।’

আগামীকাল ৩১ আগস্টের মধ্যে মার্কিন সেনাদেরকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর