নোয়াখালীতে বড় বোনের বিয়ের কেনাকাটা করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারলো জহিরুল ইসলাম সোহাগ নামরে ভাই।
সোমবার (৩০ আগস্ট) সকালে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাজীর খেয়া-লেঙ্গার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধানসিঁড়ি ইউনিয়নের বগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে নিহত জহিরুল ইসলাম সোহাগ।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে নিহত সোহাগের বোনের গায়ে হলুদের আয়োজন। বোনের বিয়ের কেনাকাটার জন্য মোটরসাইকেল নিয়ে মাইজদী শহরে যাচ্ছিলেন সোহাগ। গাজীর খেয়া-লেঙ্গার দোকান নামক এলাকায় একটি দ্রুতগতির ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহাগ।
এ বিষয়ে কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার/এসবি