“প্রধানমন্ত্রীকে শতবর্ষে শত মুজিব” উপহার দিতে চান: কুমার সরকার

“শতবর্ষে শত মুজিব” শিরোনামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০টি চিত্রকর্ম নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ও মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এই চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পী প্রণব কুমার সরকারের আঁকা বঙ্গবন্ধুর এই চিত্রকর্ম প্রদর্শনী সবার জন্য উম্মুক্ত থাকবে।

দুপুরে চিত্রকর্ম পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম জুয়েল। এছাড়ার আশেপাশের বঙ্গবন্ধু প্রেমীরা ভিড় করছে।

চিত্র শিল্পী প্রণব কুমার সরকার বার্তা বাজারকে বলেন, তিনি ২০০৪ সাল থেকে বঙ্গবন্ধুকে নিয়ে ছবিগুলো অংকন করছেন। বঙ্গবন্ধুর এই ছবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার ইচ্ছার কথা তিনি জানান।

সুমন মিয়া/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর