কমানো শুল্কহারে চাল আমদানির জন্য খাদ্য ১৭ লাখ টন চাল আমদানির অনুমোদন দিলেন খাদ্য মন্ত্রণালয় । ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুমতি নেওয়ার শেষ দিনে ৪১৫টি প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নন-বাসমতি সিদ্ধ চাল ১৪ লাখ ৮৩ হাজার টন এবং আতপ চাল ২ লাখ ১০ হাজার টন।
সোমবার (৩০ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে আমদানির জন্য বরাদ্দ দেয়া কথা উল্লেখ্য করা হয়।
চাল আমদানির শর্ত গুলো হলো- আমদানি করা চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে। বরাদ্দ আদেশ জারির ১৫ দিনের মধ্যে এলসি (লেটার অব ক্রেডিট-ঋণপত্র) খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়কে ই-মেইলে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে।
আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বরাদ্দ পাওয়া আমদানিকারকদের পুরো চাল দেশে বাজারজাত করতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে ফের প্যাকেটজাত করা যাবে না।
বার্তা বাজার/এসবি