দেশে প্রাণঘাতী করোনায় মৃত্যু বেড়ে কমলো শনাক্ত। গত ২৪ ঘণ্টায় একদিনে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৭২৪ জন। এর আগে রোববার করোনায় ৮৯ জনের মৃত্যু ও ৩ হাজার ৯৪৮ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৩০ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পাঠানো বিজ্ঞপ্তি মতে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১জন।
গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ০৭ শতাংশ।
বার্তা বাজার/এসবি