শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে: ডব্লিউএইচও

মহামারি করোনা পরিস্থিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু রাখতে শিক্ষক এবং স্কুলের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

সোমবার (৩০ আগস্ট) জাতিসংঘের এই সংস্থাগুলো এক বিজ্ঞপ্তিতে এমন আহ্বান জানায়। বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মের ছুটির পর স্কুলগুলো আবার খুলতে যাচ্ছে। স্কুল খোলার পর শিক্ষার্থীদের ক্লাসরুমে উপস্থিত থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

এ কারণে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর