বঙ্গবন্ধুর মৃত্যুতে আ.লীগ নেতারা কাঁদেনি, আমি কেঁদেছি: জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমি সবসময় তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মঙ্গল কামনাই করি। এ কথা ভুলে গেলে চলবে না তার পিতার মৃত্যুতে আওয়ামী লীগের লোকজন কাঁদে নাই, যতটা না আমি কেঁদেছি।
সোমবার (৩০ আগস্ট) ‘আন্তর্জাতিক গুম দিবস’ জাতীয় প্রেসক্লাবে মায়ের ডাক সংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নিজেকে আমার অপরাধী মনে হয়, লজ্জায় আমার মাথা নুইয়ে আসে। কারণ দেশের জন্য আমারও অবদান আছে। যারা গুম হয়েছেন তারা কোথায় আছেন, কী হয়েছে- প্রত্যেকটি তথ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি এ কথা বলছি কারণে প্রধানমন্ত্রীকে এ তথ্য সরবরাহ করে ভারতীয় গোয়েন্দা বাহিনী ‘র’, বাংলাদেশের র্যাব…সব তথ্যই তার কাছে আছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত পদ ছেড়ে দিয়ে উনার বোন (শেখ রেহানা), মতিয়া চৌধুরীসহ আরও অন্যান্য বিরোধী দলের লোকজনকে নিয়ে সরকার গঠন করা। তাহলেই উনি ইতিহাসের পাতায় থাকবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বার্তা বাজার/নব