“পিসব’র” উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) এর উদ্যোগে বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জুলাই ও আগষ্ট মাসে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ আগস্ট) মিরপুরে শিক্ষক,পরিবহন শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী ৭৫০ পরিবারের মাঝে ১৮ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করে পিসব।

এসময় অনুষ্ঠানে পিসব এর সাধারণ সম্পাদক ও প্রকল্প পরিচালক ইমরান হুসাইন হাবিবী বলেন, পিসব বাংলাদেশের আর্থ-সামাজিক ও জনগণের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বাংলাদেশের জনসাধারণের অর্থায়নে কর্মসংস্থান, বাসস্থান, সু-শিক্ষা ও সুচিকিৎসা নিশ্চিত করণে কাজ করে আসছে।

পিসব এর সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্তা বাজার সম্পাদক নাসির উদ্দীন পাটোয়ারী, পিসবের কর্মকর্তা ডা.ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, আরিফ হোসেন, তানভীর হোসেন পলিন, ফিরোজ, মেহেদী, সংস্থার আইটি অফিসার বিল্লাল হোসেন, হাফেজ হুসাইন, অগ্রদুত ক্লাবের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক শহিদ,বাপ্পি, ফেরদাউস প্রমুখ।
বার্তা বাজার/টি