ভৈরব চেম্বার অব কমার্সের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জের ভৈরবে শহীদ আইভি রহমান এর ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এর পক্ষ থেকে ১ হাজার হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টায় সরকারি কে.বি পাইলট মডেল হাই স্কুল মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
প্রতিটি পরিবারের হাতে ৫কেজি চাল, ২ কেজি আলু, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবন তুলে দেওয়া হয়।
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া।
অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের একান্ত সচিব শাখাওয়াত হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এম এ লতিফ, ভৈরব থানর ওসি তদন্ত (অপরাধ) তরিকুল ইসলাম, ভৈরব শহর পুলিশ ফাড়িঁর ইনচার্জ শ্যামল মিয়া, ভৈরব চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি হাজী মোশারফ হোসেন, সহ-সভাপতি জাহিদুল হক( জাবেদ) ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী,সাধারন সম্পাদক আলাল উদ্দিন, এন টিভির স্টাফ রির্পোটার মোস্তাফিজ আমিন, বাংলা টিভির ভৈরব প্রতিনিধিএম আর সোহেল সেন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সকল পরিচালকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মো.জামাল আহমেদ/বার্তা বাজার/টি