অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সিরিজে খেলা হয়নি মুশফিকুর রহিমের। এ কারণে সিরিজে উইকেটরক্ষকের দায়িত্বে ছিলেন নুরুল হাসান সোহান। উইকেটের পেছনে থেকে দারুণ ভূমিকা পালন করেছেন তিনি।
এবার দলে ফিরেছেন মুশফিক। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন মুশফিক। মুশফিক ফেরায় উইকেটের পেছনে কাকে দেখা যাবে এ নিয়ে সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে। এবার এই প্রশ্নের উত্তর পাওয়া গেল।
বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, প্রথম দুই ম্যাচে উইকেটের পেছনে দেখা যাবে সোহানকে। আর পরের দুই ম্যাচে এই দায়িত্ব পাবেন মুশফিক। যে ভালো করবে তাকে শেষ ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হবে।
এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, অবশ্যই, সোহান আবারও কিপিং করবে। প্রথম দুই ম্যাচে সে কিপিং করবে। এই সিরিজে উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি হবে। পরের দুই ম্যাচে মুশফিক কিপিং করবে। যে ভালো করবে সে পঞ্চম ম্যাচে কিপিং করবে।
এদিকে মুশফিকের ব্যাটিং পজিশন নিয়ে ডমিঙ্গো বলেন, মুশফিক চারে ব্যাটিং করবে। সে এই পজিশনে সফল। সে স্কোয়াডে ফেরায় আমাদের ভালো লাগছে। আমরা তাকে চারে খেলানোর পরিকল্পনা করেছি।
বার্তা বাজার/নব