পৌরসভার ময়লার দুর্গন্ধে নাকাল পৌরবাসী, নেই ডাম্পিং স্টেশন!
বাউফল পৌরসভা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় ৬.৫ বর্গ কিলোমিটারের আয়তনের এই পৌরসভায় ৪০হাজারের অধিক মানুষ বসবাস করে। এ পৌরসভায় প্রতিদিন গড়ে ৩৫টন বর্জ্য তৈরি হয়।
এ বর্জ্য অপসারণের নেই কোন আধুনিক ব্যবস্থা। ২০১৬ সালে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও এখন পর্যন্ত স্থায়ীয় কোন ডাম্পিং স্টেশন তৈরি করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। নিদিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় শহরের জনগুরুত্ব পূর্ণ সড়ক ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। পৌর পরিচ্ছন্নতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান ও বাসতবাড়ি থেকে ময়লা আর্বজনা ফেলছেন। বছরের পর বছর ময়লা ফেলায় ময়লার স্তূপে পরিনত হয়েছে। দুর্গন্ধে নাকাল পৌরবাসী।
সরেজমিনে দেখা যায়, পৌর শহরের প্রাণ কেন্দ্র বাজার রোডের পশ্চিম দিকের জনবহুল সড়কের উপরে ও দুই ধারে পৌরসভার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। পৌর বাজার, গার্লস স্কুল, পৌরভবন, ভূমি অফিস ও সাবরেজিস্ট্রি অফিন ও থানা ভবনে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি।
পৌরসভা সভার ময়লা- আবর্জনা ফেলায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চরম ভাবে বাড়ছে মশা-মাছির উপদ্রব। ছড়াচ্ছে রোগজীবানু, হুমকিতে রয়েছে জনস্বাস্থ্য। সিমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক সংলগ্ন আবাসিক এলাকার মানুষদের। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে থানা ভবনেও।
অপরদিকে, পৌরসভার উন্নয়নে ৩০কোটি টাকার অধিক বাজেট বরাদ্ধ হয়। প্রায় ৮০শতাংশ কর আদায় হয়। এছাড়াও পৌর সভার বর্জ্য অপসারণে পৌর বাসিন্দারা নিদিষ্ট সার্ভিস চার্জ দেন। তবুও বর্জ্য ডাম্পিং স্টেশন না থাকায় পৌরবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আবাসিক এলাকা ও সড়ক দখল করে কেনো ময়লা- আর্বজনা ফেলা হয় এমন প্রশ্নে জবাবে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী মো. চাঁন মিয়া বলেন,‘ পৌর কর্তৃপক্ষের নির্দেশে আমরা ওখানে ময়লা ময়লা ফেলি।
রুলার ভেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) বাউফল উপজেলার শাখার প্রধান আবদুল খালেক বলেন,‘ ময়লা আর্বজনারর দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে বাতাস দূষিত করে। এছাড়াও মিথেন কার্বন-ডাই অক্সাইড ইত্রাদিসহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে বায়ু দূষণ করেন। পরিবাশ ও জনস্বাস্থ্য রক্ষার জন্য আধুনিক বর্জ্য শোধনাগার তৈরি করা অতিব জরুরি।
এবিষয়ে বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুক বলেন,‘ কাগজে কলমে বাউফল পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হলেও নাগরিক সেবার কোন উন্নতি হয়নি। পৌরসভার ময়লা-আর্বজনায় সড়ক গুলো নরকে পরিনত হয়েছে। এ ব্যর্থতা পৌর কর্তৃপক্ষের। এ দায় তাদের নিতে হবে।
এবিষয়ে বাউফল পৌরসভার প্রধান প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন,‘ নিদিষ্ট স্থানে ডাম্পিং স্টেশন তৈরি জন্য জনস্বাস্ব্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।
এম.এ হান্নান/ বার্তা বাজার/টি