গাইবান্ধায় ফেরি চালুর দাবিতে মানববন্ধন

গাইবান্ধার বালাসীঘাটে ফেরি চালুর দাবীতে ও ১ শ ৪৫ কোটি টাকা অপচয়ের প্রতিবাদে সোমবার (৩০ আগস্ট) বালাসীঘাটে মানবন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

গাইবান্ধা নাগরি কমিটি এর আয়োজনে বালাসীঘাটে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে গাইবান্ধা বালাসী সড়কে অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম পারভেজ, জেলা বারের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু ,সিপিবি নেতা মিহির ঘোষ,নিলুফার ইয়াসমীন শিল্পী সহ অন্যরা ।

বক্তারা বলেন বালাসী বাহাদুরাবাদ রেলফেরী চালুর জন্য বিভিন্ন জরিপ করে দুই তীরে ১ শ ৪৫ কোটি টাকা ব্যয়ে ট্রাক টার্মিনাল সহ ঘাটের অবকাঠামো নির্মাণ করা হয়। কিন্তু সম্প্রতি নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পরে বিআইডাব্লিউটি ঘাটটি বন্ধ ঘোষনা করে । এতে বালাসী বাহাদুরাবাদ এলাকার লোকজন সহ গাইবান্ধার মানুষ বিক্ষুদ্ধ হয়ে আজ এই কর্মসূচি পালন করে।

সুমন মিয়া/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর