আজ নয়, ফাইজারের ১০ লাখ টিকা আসবে বুধবার

যুক্তরাষ্ট্রের উপহারের আরো ১০ লাখ ডোজ ফাইজারের টিকা সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় দেশে আসার কথা থাকলেও তা আসছে না।

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট সন্ধ্যায় সোয়া ৭টায় টিকাগুলো নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা ছিল। তবে ফাইজারের ১০ লাখ টিকা আসছে না আজ।

আগামী বুধবার (১ সেপ্টেম্বর) এই টিকাগুলো দেশে আসবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

তিনি বলেন, ফাইজারের টিকা আসার শিডিউলে পরিবর্তন করা হয়েছে। আজ যুক্তরাষ্ট্র থেকে যে ১০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল তা আজ আসছে না। আগামী বুধবার (১ সেপ্টেম্বর) একই সময়ে টিকাগুলো দেশে পৌঁছাবে।

বিমানবন্দরে উপস্থিত থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারের টিকাগুলো গ্রহণ করার কথা রয়েছে।

গত সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসবে। এরই অংশ হিসেবে ফাইজারের এই ১০ লাখ ডোজ টিকা দেশে আসবে।

এর আগে গত ৩১ মে যুক্তরাষ্ট্রের দেয়া ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালান দেশে আসে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর