করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে কারো মৃত্যু হয়নি। ২ মাস পর এ বিভাগে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে গত ২৬ জুন মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে ছিল।
সোমবার (৩০ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন ।
গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের। আর এ সময়ে করোনামুক্ত হয়েছেন ৮৩২ জন। তবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
ডা. বাসুদেব কুমার দাস বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে করোনাইয় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
এ বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৬৯৮ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৬৫৪ জন।
বার্তা বাজার/নব