করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল হাসপাতালের করোনা ইউনিটে সাতজন মারা যান।
সোমবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে সাতজন মারা গেছেন।
তিনি বলেন, মৃত ১৪ জনের মধ্যে নাটোরের পাঁচজন, রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর একজন, পাবনার একজন ও মেহেরপুরের একজন রয়েছেন।
তিনি আরও বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১৬১ জন।
বার্তা বাজার/নব