যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে ঘূর্ণিঝড় আইডা। দেশটিতে এ ঘূর্ণিঝড়ে ভয়াবহ আঘাত হানতে যাচ্ছে। এরই মধ্যে মেক্সিকো উপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। এ তাণ্ডব থেকে বাঁচতে হাজার হাজার মানুষ দেশটির লুইজিয়ানা থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ে নিচ্ছেন।
মার্কিন আবহাওয়া অধিদপ্তর আশঙ্কার করছেন সর্বোচ্চ চার মাত্রার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২২৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আইডা। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘অনেক অনেক বিপজ্জনক ঝড় হতে পারে ইডা। সাহায্য করতে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় সরকার।’
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ক্যাটরিনা ২০০৫ সালে নিউ অরলিয়েন্সে যে তাণ্ডব চালিয়েছিল তারচেয়ে ভয়াবহ হতে পারে ইডা। গভর্নর জন বেল এডওয়ার্ডস সতর্ক করে দিয়ে জানিয়েছেন, গত ১৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় হতে পারে এটি।
বার্তা বাজার/এসবি