আসছে প্রবাসীদের জন্য সুখবর

প্রবাসীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। বাংলাদেশি প্রবাসীরা শিগরিই ‘ই-পাসপোর্ট’ পেতে যাচ্ছেন। বিদেশে প্রথম বাংলাদেশ মিশন হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা।

বিশেষ সূত্রে জানা গেছে, জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট শাখায় যন্ত্রপাতি স্থাপনসহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কার্যক্রমটি উদ্বোধন করবেন।

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের একটি মোবাইল ইউনিট পৌঁছেছে।

এ বিষয়ে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘ই-পাসপোর্ট কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর জার্মানি ছাড়াও চেক রিপাবলিক ও কসোভোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নির্ধারিত ফি দিয়ে ই-পাসপোর্ট গ্রহণ করতে পারবেন।’

জার্মানি, চেক রিপাবলিক ও কসোভোদে বসবাসরত বাংলাদেশিরা বার্লিনে না এসেই দূতাবাসের কন্স্যুলার ক্যাম্পে ভ্রাম্যমাণ ইউনিটের মাধ্যমে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বলে জানান মোশাররফ হোসেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর