জামালপুরে মোবাইল চুরি করার পর ধরা পড়ে লজ্জায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূর নাম হাসিনা বেগম (৪০)।
রোববার (২৯ আগস্ট) সকাল ১০টায় মাদারগঞ্জে উপজেলার উত্তর গাবেরগ্রামের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হাসিনা বেগম ওই গ্রামের কদ্দুস মোল্লার স্ত্রী।
স্থানীয়রা ও এলাকাবাসী জানায়, পার্শ্ববর্তী বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে ধরা পড়ে লজ্জায় কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি হাসিনা বেগম। রোববার সকালে পরিবারের লোকজন রান্না ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে রশি কেটে তার মরদেহ নামানো হয়। ধারণা করা হচ্ছে লজ্জায় তিনি আত্মহত্যা করেছেন।
বার্তা বাজার/এসবি