শ্যামল বললেন আমাকে নিয়ে আর খেলবেন না

সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে করা ট্রলের বিরুদ্ধে নিজের অসহায়ত্বের কথা বলেন।

তিনি বলেন, আপনারা সবাই জানেন আমি দরিদ্র একজন ছেলে। আর এই দরিদ্রতার জন্য সবাই আমার ফায়দা লুটতেছে। আপনারা জানেন আমার বাড়ির পরিস্থিতি। আমি গরিব ঘরের সন্তান। ইউটিউবার ভাইয়াদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আমাকে নিয়ে আপনারা অনেক খেলেছেন, আর খেলবেন না। আমি আর এই খেলায় থাকতে চাই না।

শ্যামল দাবি করেন, তাকে ব্যবহার করে ইউটিউবাররা ফায়দা নিচ্ছে। তারাই তাকে গান গাওয়ানোর মতো কাজ করিয়েছে। এমনকি সোশ্যাল ‘হাইপ’ তোলার জন্য হিরো আলমের দিন শেষ, শ্যামলের বাংলাদেশ এ ধরনের কথাবার্তা বলানো হয়েছে বলে জানান শ্যামল।

শ্যামল আরও দাবি করেন, ভাইরাল হওয়ার পর তাকে অনেক ইউটিউবার বিভিন্নভাবে চাপে ফেলে ভিডিওর উপকরণ তৈরি করেছে।

শ্যামল বলেন, আমাকে নানাভাবে চাপে ফেলে অনেকেই ভিডিও বানিয়েছে ও গান গাইয়েছে। আমি কিছু বুঝিনি। আমার কাছে সবার ফোনের রেকর্ড আছে। হিরো আলম ভাইকে নিয়ে যে ভিডিওতে বলেছি, আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তারা ওই ভিডিওটি নাকি ডিলিট করবে না। তাছাড়া আমাকে তারা হুমকি দিয়েছেন, তুমি যদি কাজ না করো, তাহলে তোমার খারাপ কাজ করবো।

উল্লেখ্য, কিছুদিন আগে ফেসবুকে তার এক ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে তার বলা ‘হ্যাভ এ রিলাক্স, সি ইউ নট ফর মাইন্ড’ কথাটি ভাইরাল হয়। তাকে নিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় নোংরা রসিকতা ও ট্রল।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর