আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানে অগ্রাধিকার ভিত্তিতে অস্ত্রের লাইসেন্স চাইলেন এমপিরা। একইসঙ্গে ডোপ টেস্ট ও মাদকবিরোধী কার্যক্রমের বিষয়ে মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের সুপারিশ করা হয়। সংসদ ভবনে রোববার (২৯ আগস্ট) অনুষ্ঠিত ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়।
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শামসুল হক টুকু। এ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. হাবিবুর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ খান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী ।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কার্যক্রমের উপর এ বৈঠকে একটি ভিজ্যুয়াল প্রেজেন্টশন দেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসবি